,

চলন্ত এসি বাসে আগুন

news-image

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের চাদমারী এলাকায় চলন্ত অবস্থায় এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারী এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

বাসচালক আনোয়ার হোসেন জানান, চলন্ত অবস্থায় হঠাৎ ড্যাশবোর্ডে আগুন ধরে যায়। পরে উপস্থিত জনতা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোন যাত্রীর কোন ক্ষতি হয়নি। সবাই নিরাপদে আছেন।

কী কারণে আগুন ধরে তা এখনো জানা যায়নি বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য