,

গুঞ্জনের ইতি টানতে যাচ্ছেন মাহি!

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ের মাসখানেক পর স্বামী রাকিব সরকারকে নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান এই নায়িকা। তবে সম্প্রতি দেশে ফিরে নিজেকে আড়াল করে রেখেছেন মাহি। এর মধ্যে আবার কথা রটেছে, শোবিজকে বিদায় জানাচ্ছেন অগ্নি’খ্যাত এই চিত্রনায়িকা। মন দিবেন ধর্ম-কর্ম আর সংসারে।

তবে সেসব গুঞ্জনের ইতি টানতে যাচ্ছেন মাহি। চলতি মাসেই ‘বুবুজান’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরছেন তিনি। এমনটাই জানিয়েছেন এর পরিচালক শামীম আহমেদ রনী।

তিনি জানান, চলতি মাসে ২৭ তারিখ শুটিংয়ে ফিরছেন মাহি। এফডিসিতে সিনেমার শেষভাগের শুটিংয়ে অংশ নেবেন তিনি। মাহির সঙ্গে কথা বলেই শুটিংয়ের তারিখ চূড়ান্ত করেছেন এই নির্মাতা। মাহি ছাড়াও শুটিংয়ে অংশ নেবেন শান্ত খান, শিবা শানুসহ বেশ ক’জন অভিনয়শিল্পী।

‘বুবুজান’ সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এর কর্ণধার মো. সেলিম খান বলেন, ‘আগামী ২৭ তারিখ থেকে ছবির শুটিং শুরু হবে। সেদিনই মাহি এতে অংশ নেবেন। টানা কাজ করে ছবির শুটিং শেষ করা হবে।’

এদিকে, শুটিংয়ে অংশ নেওয়ার বিষয়ে মাহির মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোনটি ধরেননি।

এর আগে, ওমরাহ পালন শেষ করে দেশে ফেরার পর কথা ছিল নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‌‘কাগজের বউ’র শুটিংয়ে অংশ নেবেন। তবে দেশে ফিরে এক ফেসবুকবার্তায় মাহি জানান, শারীরিক অসুস্থতার কারণে ‘কাগজের বউ’ করছেন না তিনি। তাই নির্মাতা বাধ্য হয়ে মাহির বদলে চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে এর কাজ শুরু করেন। এতে অভিনয় করছেন চিত্রনায়ক ইমনও।

এদিকে শোবিজ পাড়ায় কথা রটেছে, সাবেক প্রতিমন্ত্রীর ডা. মুরাদ হাসান মূলত নায়ক ইমনের মুঠোফোনে ফোন দিয়েছিল। আর ইমনের ফোন থেকেই কথা বলেছেন মাহি। যার ফলে বিতর্কে জড়িয়েছে নায়কের নামটিও। শোনা যাচ্ছে, ওই ঘটনার পর থেকে ইমনের সঙ্গে মাহির আর যোগাযোগ হয়নি। দু’জনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। সেজন্যই ওয়েব ফিল্মটি থেকে সরে দাঁড়িয়েছেন মাহি!

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য