,

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

news-image

রাজবাড়ী প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এরুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড় প্রান্তে প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার এলাকায় সড়কে সিরিয়ালে আটকা পড়েছে যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাকসহ শতশত যানবাহন। ফলে তীব্র শীতের পাশাপাশি খাবার ও টয়লেট সমস্যায় পড়েছেন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপও কমে আসবে। বর্তমানে এরুটে ১৬টি ফেরি চলাচল করছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড