বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়া সেই পৌর মেয়র আটক

news-image

বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলাকালীন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত দেওয়ানগঞ্জের পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে আটক করেছে র‍্যাব।বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে তাকে উত্তরার হোটেল ডি মেরিডিয়ান থেকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত পৌর মেয়রকে রাজধানীর উত্তরা ৬নং সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান থেকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত কিছুক্ষণের মধ্যে জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব। এর আগে সকাল থেকে তাকে আটকের জন্য হোটেলটি ঘিরে রাখে।

কী করেছিলেন মেয়র 

জামালপুরের দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহকে চড় মেরেছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন শাহনেওয়াজ। দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সবার সামনেই এসব করেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করছিলেন শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছিলেন। মেয়র শাহনেওয়াজ শাহানশাহও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শিক্ষা কর্মকর্তা মেহেরউল্লাহ মেয়রের নাম ৫ নম্বরে ডাকায় ক্ষুব্ধ হন তিনি। একপর্যায়ে শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং তার গালে চড় মারেন মেয়র।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জানান শিক্ষা কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ডিসি মাসুদ চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তার মতো হবে: আসিফ মাহমুদ

চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, ২৭ কর্মকর্তা বদলি

জামায়াতের সাবেক আমিরের ছেলে এনসিপিতে যোগদান

“হারিনি, পদত্যাগ করব না”: মমতা বন্দ্যোপাধ্যায়

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা: মির্জা ফখরুল

রূপপুর পারমাণবিক প্রকল্পে বালিশসহ কেনাকাটায় ব্যাপক দুর্নীতি উঠে অডিট রিপোর্টে

ঢাকাসহ কয়েকটি এলাকায় রাতের দিকে ঝড়ের সম্ভাবনা

শাপলা চত্বর ট্র্যাজেডি: ৫৮ জন নিহত, তদন্ত এগিয়ে চলছে