,

দলীয় প্রার্থী হয়েও আমি কোণঠাসা : আইভী

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সরকারদলীয় প্রার্থী হয়েও কোণঠাসা অবস্থায় আছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, ‘২০১৬ সালের নির্বাচনেও আমি দেখেছি তখন সাখাওয়াত ভাই (বিএনপির প্রার্থী) সুবিধা পেয়েছিলেন। এবারও আমার চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন তৈমূর আলম খন্দকার কাকা। আমি তাকে অনুরোধ করবো কারো প্ররোচনায় প্রভাবিত না হয়ে ভোট চান। দুইজন যে যার মতো ভোট চাইবো, জনতা যাকে নির্বাচিত করে।’

বুধবার (২২ ডিসেম্বর) রাতে শহরের দেওভোগে চুনকা কুঠিরে খেলাঘর আসরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে আইভী এসব কথা বলেন।

সাবেক মেয়র আইভী বলেন, ‘আমাকে সবস্তরের মানুষ পছন্দ করে। এ শহরের মানুষ আমার দ্বারা কখনও নির্যাতিত হবে না। শহরে কেউ খুন করবে, চাঁদাবাজি করবে আর আমি চুপ করে বসে থাকবো—এমনটা আমি না।’

মেয়র থাকাকালীন নগরবাসীর ট্যাক্স বাড়ানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই বলেন ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। এটা মিথ্যা কথা। ট্যাক্স বরং কম দিচ্ছে নগরবাসী। এ ট্যাক্সের টাকায় আমি নগর ভবন করেছি যাতে মানুষ বলতে পারে এটা তাদের টাকায় করা।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য