,

দৌলতখানে ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত, চালক আটক

news-image

দৌলতখান (ভোলা) প্রতিনিধি : ভোলার দৌলতখানে ট্রাকচাপায় আবদুল খালেক (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে বাংলাবাজার-দৌলতখান সড়কের নইমুদ্দি মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেক চরখলিফা ইউনিয়নের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে আবদুল খালেক বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক একে অপরকে সাইড দিতে গিয়ে পথচারী খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য