,

হাতিরঝিলে বাসায় মিললো জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ মেহেবুল্লাহ তৌসিফ (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। মেহেবুল্লাহর বাড়ি পটুয়াখালী এবং তার বাবার নাম মোহাম্মদ মেজবাহ উদ্দিন।

হাতিরঝিল থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য এক সপ্তাহ আগে ঢাকায় আসেন মেহেবুল্লাহ। তিনি হাতিরঝিল মহানগর প্রজেক্টের এক আত্মীয়ের বাসায় ওঠেন। ওই বাড়ির পাঁচতলায় একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ছিল তার লাশ। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। গতকাল মঙ্গলবার রাতে মেহেবুল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

মেহেবুল্লাহ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রেমের সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য