,

চীনে পাওয়া গেল ডাইনোসরের সংরক্ষিত ভ্রূণ

news-image

অনলাইন ডেস্ক : বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা নিখুঁতভাবে সংরক্ষিত ডাইনোসরের এক ভ্রূণ আবিষ্কার করেছেন। যেটা মুরগির মতো ডিম থেকে বাচ্চা ফোটার জন্য প্রস্তুত ছিল।

এই ভ্রূণ পাওয়া গেছে দক্ষিণ চীনের গানজোতে। গবেষকেরা জানিয়েছেন, ভ্রূণটি কমপক্ষে ৬৬ মিলিয়ন বছর আগের।

ধারণা করা হচ্ছে, এটি দাঁতহীন থেরোপড বা ওভিরাপটোরোসর গোত্রের ডাইনোসরের ভ্রূণ। ভ্রূণটির নাম রাখা হয়েছে শিশু ইয়াংলিয়াং।

গবেষক ড. ফিওন ওয়াইসুম মা জানিয়েছেন, ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া ডাইনোসরের সবচেয়ে ভালো ভ্রূণ এটি।

শিশু ইংলিয়াং মাথা থেকে লেজ পর্যন্ত ১০.৬ ইঞ্চি বা ২৭ সেন্টিমিটার লম্বা। চীনের ইংলিয়াং স্টোন নেচার হিস্ট্রি মিউজিয়ামে একটি ৬.৭ ইঞ্চি লম্বা ডিমের ভেতরে রয়েছে ভ্রূণটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য