,

নেত্রকোনায় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় এক ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার সীমান্ত এলাকার পাঁচগাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মজিবুর রহমান (৫০)। তিনি ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। গরু ব্যবসায়ী ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দার পাঁচগাঁও বাজারের ব্যবসায়ী মজিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। বাড়ির লোকজন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশেই একটি ধান ক্ষেতে হাত-পা বাঁধা আগুনে পোড়ানো তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত মজিবুর রহমানের বড় ভাই আতাউর রহমান বলেন, আমার ভাই গরু ব্যবসায়ী ছিল। তাকে কে বা কারা একটি পুকুরের পাশে পুড়িয়ে হত্যা করেছে। তার হাত-পা জিআই তার দিয়ে বাঁধা ছিল।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজিবুর রহমানকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা খড় দিয়ে আগুন লাগিয়ে দেয়। ঘটনার তদন্ত করা হচ্ছে। দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য