,

ব্রাহ্মণবাড়িয়ায় মাছ সংকটে শুটকি পল্লীর ব্যবসায়ীরা বিপাকে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লালপুরের শুটকী পল্লী। মাছ সংকটের কারণে এক সময়ের জমজমাট এই পল্লী এখন অনেকটা ঝিমিয়ে পড়েছে। খাল-বিলে দেশীয় মাছের সংকটের কারণে  আশান্বরুপ মাছ না পাওয়ায় শুটকী উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিপাকে পড়েছে ব্যবসায়ীরা।সেসাথে বেকার হয়ে পড়ছে শুটকী উৎপাদনের সাথে জড়িতরা শ্রমিকরা
সরেজমিনে ঘুরে জানা যায়, ঐতিহ্যবাহী এই শুটকী পল্লীতে ভাদ্র মাস থেকে শুরু হয় ডাঙ্গি (মাচা) তৈরীর কাজ। এরপর আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত বছরের ৫ মাস চলে এখানে শুটকী উৎপাদনের কাজ। এখানকার শুটকীর গুনগতমান ভাল হওয়ায় দেশ-বিদেশের এর বেশ কদর রয়েছে। কিন্তু এবছর  ৭০/৮০ টি শুটকী প্রক্রিয়া করার মাঁচা থাকলেও মাছের অভাবে অলস সময় পাড় করছেন ব্যবসায়ীরা।   বছরের এ সময় এসব মাচায় ষোল, বোয়াল, রুই, পুঁটি, গজার, বাইম, বজুরি, টেংরাসহ বিভিন্ন প্রজাতির জাতের মাছে ভরপুর থাকত। কিন্তু চলতি মৌসুমে খাল-বিলসহ নদীতে আশান্বরুপ মাছ না পাওয়ায় অধিকাংশ মাচাই এখন মাছ শূন্য। শুধুমাত্র পুঁটি, টেংরাসহ গুটি কয়েক জাতের মাছ দিয়েই চলছে শুটকী প্রক্রিয়াকরণের কাজ।
শুটকী মাঁচার ব্যবসায়ী সমীর দাস  জানান, প্রতিটি মাচায় আগে প্রতিদিন ১০/১২ লক্ষ টাকার মাছ কেনা বেচা হত। এখন তা নেমে দাড়িয়েছে মাত্র ৫০/৬০ হাজার টাকায়। এমনিতে করোনার কারনে বিপাকে থাকা ব্যবসায়ীরা ভাল নেই।  বছরের এই সময় যে পরিমান মাছ পাওয়া যেত এবারও তার অর্ধেকও পাচ্ছি না। এতো টাকা খরচ করে মাচাঁ বানিয়ে যদি মাছ না পায় তাহলে ক্ষতির সীমা থাকবে না। এমনিতেই আর্থিক সংকটে আছি। তারমধ্যে আবার মাছ সংকট।
আরেক ডাঙ্গির (মাচার) মালিক মিলন দাস জানান, করোনার কারণে সংকটে থাকা ব্যবসায়ীরা মাছ সংকটে নতুন করে ক্ষতির সম্মুখীন হচ্ছে। করোনার কষাঘাতে আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে আমাদের। সহজ শর্তে মৎস ঋণ দিবার একটা ব্যবস্থা করে দিত তাহলে আমরা ব্যবসায়ীরা আর্থিক সংকট থেকে মুক্তি পেতাম।
শুটকী পল্লীতে কাজ করা শ্রমিকরা জানান, মাছ সংকটের কারনে আমরা তেমন কাজ করতে পারছি না। আগে অনেক জাতের মাছ পেতাম কিন্তু এই বছর ২-৩ জাতের মাছ ছাড়া আর কিছুই পায়না। ফলে মাছ সংকটে কাজের অভাবে অর্থে কষ্টে দিনাতিপাত করছি। তবে  আশায় আছি শীতের শেষ দিকে মাছ পাওয়া যাবে।
উপজেলা মৎস্য অফিস বলেন, মাছের ঘাটতি পূরণে অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় নেয়া হচ্ছে নানা পদক্ষেপ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড