,

নবীনগরে গুলিতে নিহত চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী-ভাইয়ের মনোনয়ন ফরম সংগ্রহ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা নাটঘর ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন ফরম ক্রয় করলেন দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়া চেয়ারম্যান প্রত্যাশী এরশাদুল হক এর ছোট ভাই হত্যা মামলার বাদী আক্তারুজ্জামান (২৮) এবং এরশাদুলের স্ত্রী ইসরাত জাহান সেতু৷ মঙ্গলবার দুপুরে নবীনগর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম ক্রয় করেন তারা৷উপজেলা
আওয়ামীলীগের সহ -দপ্তর সম্পাদক বিপুল চন্দ্র সাহা তাদের মনোনয়ন ফরম ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, তারা দলীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন৷

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার কুড়িঘর বাজার এলাকায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকার৷ এ ঘটনায় ১৫ জন আসামী করে থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য