,

বৃষ্টি হতে পারে ৩ বিভাগে

news-image

নিজস্ব প্রতিবেদক : পৌষে শীত জেঁকে বসেছে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। চট্টগ্রামের চার জেলা এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে তাপমাত্রা বেড়ে চার জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলাসহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

পঞ্চগড়, যশোর, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে জানিয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টির পর তাপমাত্রা ফের কিছুটা কমে যাবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও মঙ্গলবার তা কমে চারটি এলাকায় এসেছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি ও ঢাকায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য