,

৩০ ডিসেম্বরের মধ্যে স্কুলে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এসব স্কুলে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুকের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সরকারি স্কুলে ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৩ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

আর বেসরকারি স্কুলে একই প্রক্রিয়ায় নির্বাচিত শিক্ষার্থীদের ২১ থেকে ২৭ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

এতে আরও বলা হয়, ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের (কোটাসহ) ভর্তির সময় সব কাগজপত্রের সত্যতা যাচাই করতে হবে।

এর আগে গত ১৫ ডিসেম্বর সরকারি স্কুলগুলোর ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়। এতে নির্বাচিত হয় ৭৫ হাজার ৯৬৯ শিক্ষার্থী।

জানা যায়, সারা দেশে ৪০৫টি সরকারি স্কুলের ৮০ হাজার ৯১টি শূন্য আসনের বিপরীতে মোট ৫ লাখ ৩৮ হাজার ৬৬ জন শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়ে।

আর বেসরকারি স্কুলগুলোর ডিজিটাল লটারি ফল প্রকাশ করা হয় গত ১৯ ডিসেম্বর। এতে নির্বাচিত হয় ২ লাখ ৭৬ হাজার ৬৪১ শিক্ষার্থী।

সারা দেশে ২ হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি শূন্য আসনের বিপরীতে ৩ লাখ ৬৮ হাজার ৭০৭ শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়ে। পছন্দক্রম অনুসারে মোট আবেদন ৭ লাখ ১৪ হাজার ৮২১টি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের