,

মেজর জিয়াকে ধরে রায় কার্যকরের চেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : ব্লগার লেখক অভিজিৎ হত্যা মামলায় দণ্ডিত পলাতক আসামি মেজর জিয়াকে ধরে রায় কার্যকরের জন্য চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লেখক অভিজিৎ হত্যা মামলার রায়ে পাঁচজনের মৃত্যু ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মেজর জিয়া চতুর লোক। আমাদের কাছে তথ্য আছে, সে হয়তো অন্য দেশে গাঢাকা দিয়েছে। আমাদের চেষ্টা আছে তাকে ধরে নিয়ে এসে রায় কার্যকরের জন্য।

তিনি আরও বলেন, আমাদের কথা হলো মামলায় সুষ্ঠু তদন্ত হয়েছে। আনসারউল্লাহ বাংলাটিমের একটি দল হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। তখন জঙ্গি উত্থান হয়েছিল বাংলাদেশে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সব কার্যক্রম ব্যর্থ করেছিল।

জেলা পরিষদের অর্থায়নে ৩৪ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ১০ ফুট উচ্চতার রণাঙ্গনে যুদ্ধরত এক মুক্তিযোদ্ধার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। উদ্বোধন শেষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য