,

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন উপভোগ করছে : ভুটানের রাজা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সফলভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজার পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

শেখ হাসিনার কাছে পাঠানো সাম্প্রতিক চিঠিতে জিগমে সিংগে ওয়াংচুক বলেছেন, ‘আপনার বিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে কোভিড মহামারি মোকাবিলা করেছে এবং স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।’

ভুটানের চতুর্থ রাজা আরও বলেছেন, ‘মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং ‘‘তাশি ডেলেক’’ জানাতে চাই।’

‘বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বিশেষ সম্পর্ক এবং বন্ধুত্ব প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার সরকার যে অবদান রেখেছে তার জন্য ভুটানের সরকার ও জনগণ আন্তরিকভাবে কৃতজ্ঞ’, বলেন রাজা জিগমে সিংগে ওয়াংচুক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য