,

মৃত মায়ের ছবি বুকে জড়িয়ে বিয়ের আসরে কনে (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : পরপারে পাড়ি জমিয়েছেন মা। তবে ভুলতে পারেননি মেয়ে। এজন্যই মায়ের স্মৃতি ধরে রাখতে প্রয়াত মায়ের ছবি বুকে জড়িয়ে নিজের বিয়ের আসরে হাজির হলেন তিনি। কাঁদলেন অঝোরে। সঙ্গে কাঁদলেন সবাই। এমন আবেগঘন মুহূর্তের ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

জানা যায়, সেই কনের বাড়ি পাকিস্তানে। তার বিয়ের বিশেষ মুহূর্তের ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ফটোগ্রাফার মাহা ওয়াজাহাত খান। ভিডিওটি মা-হারা সব মেয়ের প্রতি উৎসর্গ করেছেন তিনি।

এতে দেখা যায়, এক হাতে মায়ের ছবি, আরেক হাতে বাবার হাত ধরে বিয়ের আসরে ঢুকছেন কনে। এসময় তার অশ্রুসজল চোখ স্পষ্ট বলে দিচ্ছে, প্রয়াত মাকে এখনো কতটা ভালোবাসেন তিনি। একই অবস্থা কনের বাবারও। স্ত্রীর জন্য তার চোখও অশ্রুসিক্ত। আর বাবা-মেয়ের এই আবেগ দেখে চোখে জল ধরে রাখতে পারেননি উপস্থিত অতিথিরাও। তাদেরও চোখ মুছতে দেখা যায় বারবার।

৫৭ সেকেন্ডের ওই ভিডিও শেষও হয়েছে কান্নার মাধ্যমে। অশ্রুসিক্ত চোখে মেয়েকে নতুন সংসারের জন্য বিদায় জানিয়েছেন প্রিয় বাবা।

দিন তিনেক আগে শেয়ার করা ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে প্রায় তিন লাখবার। মন্তব্য করেছেন আট শতাধিক ব্যবহারকারী। তাদের বেশিরভাগই মা-বাবা-মেয়ের ভালোবাসা দেখে আগেবপ্রবণ হয়ে পড়ার কথা জানিয়েছেন।

https://youtu.be/Z8KmqLalnXg

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য