,

বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে আ. লীগ নেতার মোনাজাত! (ভিডিও)

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করতে গিয়ে তার হত্যাকারীদের জন্য জান্নাত চেয়ে সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যদিও আওয়ামী লীগ নেতারা দাবি করেন, মোনাজাত করতে গিয়ে ভুলবশত এটি হয়ে গিয়েছিল।

জানা গেছে, রাজশাহীর বাগমারায় বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ দলের নেতাকর্মীরা। উপজেলার তাহেরপুর শহীদ মিনার চত্বরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ শ্রদ্ধা জানানো হয়। এরপর সেখানে মোনাজাত করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক।

পরবর্তীতে সে মোনাজাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মোনাজাতরত আবদুর রাজ্জাক এক পর্যায়ে বলছেন, ‘মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাত দান করে দিও আল্লাহ।’

এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। এসময় পাশে থাকা পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে আমিন বলতে শোনা যায়। তবে আবুল কালাম আজাদ দাবি করেন, মোনাজাত করতে গিয়ে ভুলবশত এটি হয়ে গেছে। পরে তা সংশোধন করে নেওয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য