,

বুস্টার ডোজের কোন টিকা কারা পাবেন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : করোনার বুস্টার ডোজ কার্যক্রম আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় কারা প্রথম টিকা পাবেন সে সম্পর্কেও তথ্য দিয়েছেন তিনি। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামীকাল রোববার থেকেই শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ কার্যক্রম। মহাখালী বিসিপিএস প্রতিষ্ঠানে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইনার ওয়ার্কারদের মাঝে এই টিকা দেওয়া হবে।

জাহিদ মালেক বলেন, ‘যারা প্রথম দিকে টিকা পেয়েছেন, তারাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারা দেশেই এই কর্মসূচি চালু হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথমে ফাইজার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। ডব্লিউএইচও এটির অনুমোদন দিয়েছেন।’

সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৭ কোটি টিকা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। তাই টিকার কোনো সংকট হবে না।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য