বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড়

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হিমালয়ের পার্শ্ববর্তী হওয়ায় শীতের মাত্রা বেশি হয়। শীতের আগমনে ইতোমধ্যেই উপজেলার নেকমরদ বাজারসহ বিভিন্ন হাটবাজারে গরম কাপড় বিক্রি শুরু করেছেন দোকানিরা।

রাস্তার পাশে বসা সেই দোকানগুলোতে শিশুসহ সব বয়সী মানুষ ভিড় জমাচ্ছেন। তারা নিজের পছন্দমতো কিনছেন শীতের পোশাক।

দোকানগুলোতে ৫০ টাকা থেকে শুরু করে প্রকারভেদে ৩০০ টাকার শীতের পোশাক পাওয়া যাচ্ছে।

ওই ফুটপাতে কথা হয় ধর্মগড় ইউনিয়নের মন্ডলপারা এলাকার আমিনুল ইসলাম ও আতিয়া নাসরিন দম্পতির সঙ্গে। তারা জানান, বড় মার্কেটের দোকানগুলোতে শীতের গরম কাপড়ের যা দাম, তাতে স্বল্প আয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব নয়।

শহর থেকে গ্রাম অঞ্চলে শীত বেশি অনুভব করা যায়। তাই শীত নিবারণে পরিবারের সদস্যদের জন্য এখানে পোশাক কিনতে আসা।

সমাজকর্মী আনিসুর রহমান জানান, হিমালয়ের পার্শ্ববর্তী জেলা হওয়ায় শীতের মাত্রা তুলনামূলক বেশি। এবারে শুরুতেই যে হারে শীতের মাত্রা অনুভব করা যাচ্ছে, গতবারের চেয়ে এবারে শীতের মাত্রা বেশি হবে বলে মনে হচ্ছে।

সেচ্ছাসেবী সংগঠন রাণীশংকৈল ফেসবুক ব্যবহাকারী গ্রুপের এডমিন আনোয়ার হোসেন বলেন, প্রতিবছরের ন্যায় এবারেও আমরা শীতে শীতবস্ত্র বিতরণ করব। তুলনামূলকভাবে আমাদের কিছু সীমান্ত এলাকা রয়েছে যেদিকে শীতের মাত্রা বেশি।

পোশাক বিক্রেতা লুতফর রহমান জানান, এবারও শীতের পোশাক বিক্রি করছি। গ্রামঞ্চল থেকে শীতের পোশাক কিনতে অনেক ক্রেতাই আসছেন। তবে এখনও পুরোপুরি শীত না আসায় ক্রেতারা তুলনামূলক কম দামে শীতের পোশাক কিনতে পারছেন।

শামসুল নামে আরেক বিক্রেতা বলেন, ‘সারা দিন ক্রেতাদের ভিড় লেগেই আছে। গত এক সপ্তাহ আগেও তেমন বিক্রি ছিল না, কিন্তু চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ হাজার টাকার কাপড় বিক্রি করছি।’

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, ‘গরিব মানুষের জন্য সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হবে। অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সংগঠন, এনজিও ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা