,

ভোলা থেকে বিষধর রাসেল ভাইপার উদ্ধার

news-image

দৌলতখান (ভোলা) প্রতিনিধি : ভোলার দৌলতখান থেকে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সফি উল্লাহর ঘর থেকে সাপটি উদ্ধার করে উপজেলা বন বিভাগ।

ওই বাড়ির লোকজন জানান, সাপটি রান্নাঘরে দেখে তারা ভয় পান। এ সময় কয়েকজন মিলে সাপটিকে একটি পাত্রে ভরে ফেলেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়িতে মানুষ ভিড় জমায়। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য