বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পর প্রথম রান্নাঘরে ক্যাটরিনা, যা রাঁধলেন ভিকির জন্য

news-image

বিনোদন ডেস্ক : মধুচন্দ্রিমা সেরে মুম্বাই ফিরেছেন সদ্যবিবাহিত ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভারতের পাঞ্জাবি পরিবারের নিয়ম অনুযায়ী বিয়ের পর নতুন বউ শ্বশুরবাড়ি গিয়ে মিষ্টি কিছু রান্না করে সবাইকে খাওয়ান। আর এই রীতি মেনেই শুক্রবার সকালে বিয়ের পর প্রথম রান্নাঘরে ঢুকলেন ক্যাটরিনা। খবরটি জানিয়েছেন ভিকি কৌশল নিজেই।

পাঞ্জাবি ঘরের রীতি মেনে হাতাখুন্তি তুলে নিয়ে জমিয়ে রাঁধলেন সুজির হালুয়া। সেই ছবি আবার ভাগ করেছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। ছবির ক্যাপশনে ক্যাট লিখেছেন, ‘আমি তৈরি করেছি।’

এদিকে, এই খবর তড়িঘড়ি করে ইন্সটাগ্রামে জানিয়ে স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে দিলেন ভিকি। ছবি দিয়ে ক্যাপশনে লিখছেন, ‘বেস্ট হালুয়া এভার’।

এই প্রথম রান্না করলেন ক্যাটরিনা। তিনি যাতে পাঞ্জাবি বাড়ির সব রীতিনীতি শিখে নিতে পারেন, সেদিকে বিশেষ নজর দিচ্ছেন ভিকির মা বীণা কৌশল।

ক্যাটরিনার মা ব্রিটিশ। বাবা জন্মসূত্রে কাশ্মিরী হলেও প্রথমে ব্রিটেন, পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। বাবা-মায়ের বিচ্ছেদের পরে নানা দেশে ঘুরে ক্যাটরিনা অবশেষে ভারতের বাসিন্দা হয়েছেন। তারপর একচেটিয়া কাজ করে গেছেন বলিউডে।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে