,

মক্কা থেকে ‘ওরা ৭ জন’ সিনেমার প্রচারণা শুরু

news-image

বিনোদন প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধ নির্ভর সিনেমা ‘ওরা ৭ জন’ চলচ্চিত্রের অফিশিয়াল পোস্টার উন্মোচন করা হয়েছে। অনলাইনে পোস্টারটি উন্মুক্ত হয়েছে সৌদি আরবের মক্কা থেকে।

২০২২ সালের শেষের দিকে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

পরিচালক খিজির হায়াত খান জাগো নিউজকে বলেন, ‘আমি এখন মক্কায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উপলক্ষে এখান থেকেই ‘ওরা ৭ জন’ সিনেমার অফিশিয়াল পোস্টার অনলাইনে মুক্তি দিয়ে সিনোমার প্রচারণা শুরু করলাম।’

তিনি আরও বলেন, ‘মুক্তির তারিখ ডেট এখনও ঠিক করি নাই। ইনশাল্লাহ আগামী বছর শেষের দিকে কোনো এক মাসে রিলিজ দিতে চাই।’

টানা ৫০ দিনের কাজ শেষে গত ৮ নভেম্বর শুটিং প্যাকআপ করছেন ‘জাগো’ সিনেমা খ্যাত এই নির্মাতা।

‘ওরা ৭ জন’ সিনেমায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, খিজির হায়াত খান ও জাকিয়া বারী মম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য