,

২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিয়াম-নোভার ‘মৃধা বনাম মৃধা’

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী নোভা ফিরোজ। সিনেমার ব্যতিক্রমী নাম দিয়ে ভালোই আগ্রহ জোগাচ্ছেন তারা। ২৪ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন রনি ভৌমিক।

এর আগে গত ১২ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ছবিটি। মেলে প্রশংসাও।

এ বিষয়ে নির্মাতা রনি ভৌমিক বলেন, আমি ভীষণ খুঁতখুঁতে মানুষ। যতক্ষণ না পর্যন্ত কোনো কাজ সূক্ষ্ম ও পরিপূর্ণভাবে শেষ না হয় ততক্ষণ আমি নিজেই সন্তুষ্ট হতে পারি না। সেখানে এটা আমার প্রথম সিনেমা। কাজটিকে সুনিপুণভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটা করেছি।

চলতি বছরে ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয় ছবির শুটিং। পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়েছে বাংলাদেশ, ভারত (কলকাতা ও চেন্নাই) ও যুক্তরাষ্ট্রে।
এই সিনেমায় সিয়াম-নোভা ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি, তৌফিকুল ইসলাম ইমন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য