বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিক না থাকার কষ্ট অনুভব করছেন শ্রীলেখা

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বিয়ে করেছিলেন। সেই সংসারে হয়েছেন কন্যার মা-ও। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি ঘর। তাই এখন কেবল মেয়েকে নিয়েই থাকেন শ্রী। দ্বিতীয়বার মালাবদলের কথা ভাবেননি। আবার প্রেমেও জড়াননি। সঙ্গী বা প্রেমিক না থাকার কষ্ট এখন তিনি অনুভব করছেন। সেটা জানালেন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, ‘একটা বয়ফ্রেন্ড নেই যাকে বলব যাচ্ছি বাবু, ভীষণ মিস করব তোমায় বেবি। এখন মেয়ে ছাড়া কাউকেই টাটা করার নেই।’

জানা গেছে, শুক্রবার (১৭ ডিসেম্বর) আরব আমিরাতে যাচ্ছেন শ্রীলেখা। সেখানকার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। যেটা বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে। এতে শ্রীলেখা ছাড়াও শ্রাবন্তী চ্যাটার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরব আমিরাতে যাওয়ার আগ মুহূর্তেই শ্রীলেখা তার প্রেমিক না থাকার বিষয়টি উপলব্ধি করেছেন এবং শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। সেই পোস্টে আবার নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। কেউ লিখেছেন, ‘এবার আবার ইনবক্সে ঝড় বয়ে যাবে!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘তুমি নিজেও জানো না কী সুখে আছো!’

প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সাংস্কৃতিক আসরটিতে আরও অংশ নেবেন ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা পূর্ণিমা, চিত্রনায়ক ফেরদৌস, মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও কণ্ঠশিল্পী মমতাজ।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে