,

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সচিব পাকিস্তান যাচ্ছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের আয়োজনে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনে যোগ দিচ্ছে বাংলাদেশ। দীর্ঘ নয় বছর পর বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল অধিবেশনে যোগ দিতে শনিবার পাকিস্তান যাচ্ছে।

শনিবার এবং রবিবার এর আয়োজনে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শুক্রবার রাতে এ সফরের বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার পররাষ্ট্র সচিব সিনিয়র অফিসিয়াল বৈঠকে উপস্থিত থাকবেন। রবিবার মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, এই সফরে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো বৈঠকের বিষয়ের সূচি নেই। অনির্ধারিত কোনো আলোচনা হলেও হতে পারে। মূলত আফগানিস্তান ইস্যুতে সেখানে প্রতিনিধি দল যাচ্ছে। সে রকম কোনো এনগেজমেন্ট নেই।

জানা গেছে, দীর্ঘ নয় বছর বাংলাদেশ থেকে পাকিস্তানে মন্ত্রী পর্যায়ে কোনো সফর হয়নি। এ সময়ে বাংলাদেশ থেকে পাকিস্তানে মন্ত্রী পর্যায়ে কোনো সফর হয়নি। সবশেষ ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তার সফর করেছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপেদেষ্টা গওহর রিজভী।

এর আগে ২০১০ সালে তৎকালীন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস পাকিস্তান সফর করেছিলেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উল্লেখ করেন, ‘আমি কাল (আজ) ১৮ ডিসেম্বর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী রবিবার (কাল) বৈঠকে অংশগ্রহণ করবেন।’

ওআইসি’র অনুষ্ঠানের বাইরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠক হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, ‘না, সেরকম কোনো কিছু হচ্ছে না।’

২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায় এবং একাধিক যুদ্ধাপরাধীর অপরাধ প্রমাণিত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর করে। এর বিরুদ্ধে পাকিস্তান সরকার এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক সংসদ বিবৃতি দিলে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ।

পাকিস্তানে ইমরান খান ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০১৯ ও ২০২০ সালে দুই দফা টেলিফোন করেন। চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ অনুষ্ঠানে ইমরান খানের একটি শুভেচ্ছা বক্তব্য পড়ে শোনানো হয়। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য