,

মঙ্গলে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ পানির সন্ধান

news-image

অনলাইন ডেস্ক : মঙ্গলগ্রহের গিরিখাতে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ পানির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মঙ্গলকে প্রদক্ষিণকারী অরবিটারের মাধ্যমে এ পানির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন ইউরোপিয়ান মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলের ‘ভ্যালিস মেরিনারিস’ গিরিখাত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে ১০ গুণ দীর্ঘ, পাঁচ গুণ গভীর ও ২০ গুণ প্রশস্ত। গ্র্যান্ড ক্যানিয়ন দৈর্ঘ্যে ২৭৭ মাইল, প্রস্থে সর্বোচ্চ ১৮ মাইল ও সর্বোচ্চ গভীরতা ১ মাইলেরও বেশি। ২০১৬ সালে ইউরোপিয় স্পেস এজেন্সি এবং রোসকসমসর যৌথভাবে চালু করে ‘দি এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার’ মিশন। এর আওতায় মঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন ‘ভ্যালিস মেরিনেরিসে’ পানির অস্তিত্ব পাওয়া গেছে।

ইউরোপিয়ান মহাকাশ সংস্থা জানায়, এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটারের ফাইন রেজুলেশন এপিথার্মাল নিউট্রন ডিটেক্টরের মাধ্যমে পানি শনাক্ত হয়েছে। এ ডিটেক্টর মঙ্গল পৃষ্ঠের ১ মিটার গভীরের মাটির হাইড্রোজেন ম্যাপিং করতে সক্ষম।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য