,

কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সল্টঘোলা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। কিন্তু গাড়িটির চালক পালিয়ে গেছেন।

নিহত আরিফুল ইসলাম (২৬) গোসাইলডাঙ্গা এলাকার মো. ইসলামের ছেলে। তিনি বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও আহত সাঈদ একই এলাকার বাসিন্দা কাউছার আলীর ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের