,

নরসিংদীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে শান্তি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের বংশিরদিয়া গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শান্তি বেগম বংশিরদিয়া গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার স্ত্রী। এর আগে গত মঙ্গলবার ভোরে আমানল্লাহ নামে এক প্রতিবেশী তাকে ছুরিকাঘাত করে বলে জানান তার পরিবার।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ফজরের নামাজ আদায়ের সময় প্রতিবেশী আমানুল্লাহ ঘরে ঢুকে শান্তিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। সেখান থেকে বাড়িতে নিয়ে আসার পর বুধবার সন্ধ্যার দিকে তিনি মারা যান।

শিবপুর থানা পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছোট ভাই খন্দকার শরীফ হোসেন সাংবাদিকদের বলেন, মৃত্যুর আগে আমার বোন বলে গেছেন, প্রতিবেশী আমানুল্লাহ তাকে ছুরিকাঘাত করেছেন। আমরা তার বক্তব্য ভিডিও করে রেখেছি। তবে আমানুল্লাহ কেন এমনটা করল, তা আপাও বুঝতে পারেননি, আমরাও বুঝতে পারছি না। আপার সঙ্গে তার কোনো বিরোধ ছিল না।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য