,

পিকআপ চাপায় দাদি-নাতনির মৃত্যু

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপ চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হওয়া এই দুর্ঘটনায় নিহত দুজন সম্পর্কে দাদি-নাতনি।

নিহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুট্টি গ্রামের মৃত রব্বান শেখের স্ত্রী নবী বেগম (৬২) এবং রফিক শেখের মেয়ে ময়না বেগম (২২)।

স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজ সংলগ্ন স্থানে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ ফরিদপুরগামী একটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দাদি-নাতনির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, এ ঘটনায় ইজিবাইকে থাকা কয়েকজন যাত্রী মারাত্মক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য