,

ওবায়দুল কাদের এখন অনেকটাই সুস্থ

news-image

কাদের বাসায় ফিরবেন কবে, জানালেন চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন অনেকটাই সুস্থ হয়ে গেছেন। আরও দুই-তিনদিন হাসপাতালে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এরপরই বাসায় ফিরতে পারবেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন সাংবাদিকদের এসব কথা জানান।

এর আগে গতকাল বুধবার ডা. শারফুদ্দিন জানান, এখন অনেকটা ভালো আছেন ওবায়দুল কাদের। ব্লাড প্রেসার ও অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। আগামী ২-৩ দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। বর্তমানে তার কোনো শ্বাসকষ্ট নেই বলে জানান এ চিকিৎসক।

তার আগের দিন মঙ্গলবার সকালে শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। তার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। যেখানে ছিলেন- উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, আবু নাসির রিজভি ছিলেন, কার্ডিওলজি প্রফেসর ফজলুর রহমান, রেসপুরেটরি মেডিসিনের প্রফেসর আতিক রহমান, এন্ডোক্রনোলজির ফরিদুর রহমান, নেফ্রলজির নজরুল ইসলাম, মেডিসিনের প্রফেসর আরাফাত, প্রো-ভিসি এ কে এম মোশারফ ও জাহিদ হোসেন।

এদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। এ ছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়। একই সঙ্গে দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার পরামর্শ দেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য