,

পুলিশের আট কর্মকর্তাকে বদলি, দুজনের পদোন্নতি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এরমধ্যে আটজনকে বদলি করা হয়েছে। আর পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা।

বুধবার (১৫ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার লিপি সাহা, সিএমপির অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন, ময়মনসিংহ মুক্তাগাছা দ্বিতীয় এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুবকর সিদ্দিক, ঢাকা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদকে পুলিশ সদর দফতরের টিআর পদে বদলি করা হয়েছে।

এছাড়া এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহানুর খান এবং র‌্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. শাহ্জালালকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া চার কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে।

পরিদর্শক থেকে এএসপি হিসেবে পদোন্নতির পর বদলি হওয়া ওই চার কর্মকর্তা হলেন- পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. মনিরুল হক, এ এইচ এম হুমায়নি কবীর, মোহাম্মদ মিজানুর রশীদ ও তৈয়াবুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য