,

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ বন্ধুর মৃত্যু

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা গেছেন। গতকাল বুধবার রাত ৯টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে শায়েস্তাগঞ্জ জংশনের লেভেল ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- বানিয়াচং উপজেলার দাসপাড়া মহল্লার মঈন উদ্দিনের ছেলে ফাহিম আহমেদ (২২) ও নন্দিপাড়া মহল্লার আব্দুল আহাদের ছেলে সিয়াম (২২)। এ ঘটনায় বড় বাজার এলাকার মোখলেছুর রহমানের ছেলে মো. নাঈম (২১) আহত হয়।

নিহতদের মধ্যে ফাহিম সিলেট এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সিয়াম এইচএসসি পাস করে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে দুটি মোটরসাইকেল নিয়ে ছয় বন্ধু শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ রেলক্রসিং এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য