,

আজ রাজধানীর যেসব পয়েন্টে যান চলাচলে নিয়ন্ত্রণ

news-image

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ২১টি পয়েন্টে ডাইভারশন থাকবে। আগামীকাল (১৭ ডিসেম্বর) দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১২টি পয়েন্টে এই বাধা থাকবে। এই পয়েন্টগুলো থেকে অনুষ্ঠানে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি অনুষ্ঠানস্থলের দিকে যেতে পারবে না।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

যেসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করে ভিন্ন পথ ধরে যেতে বলা হয়েছে, সেসব এলাকার বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

১৬ ডিসেম্বর যে ২১ পয়েন্টে এই ডাইভারশন থাকবে

সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, লাভরোড ক্রসিং (পূর্ব প্রান্ত), মহাখালী ক্রসিং (ফ্লাইওভারের উত্তর), মহাখালী ক্রসিং (রেল ক্রসিং), প্রধানমন্ত্রীর কার্যালয় লিংক রোড ক্রসিং, খেজুরবাগান ক্রসিং, আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০, সংগীত কলেজ গলি, বিসিএস কম্পিউটার সিটি গলি, পাসপোর্ট গ্যাপ, নির্বাচন কমিশন অফিস গ্যাপ, ৬০ ফিট রোড, চক্ষু হাসপাতাল গলি, সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ, কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ, শিশু মেলা ক্রসিং, প্রতিরক্ষা গ্যাপ ও গণভবন ক্রসিং।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য