,

দিল্লিতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করলেন রাজনাথ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে স্বর্ণিম বিজয় বর্ষ অনুষ্ঠিত হয়েছে আজ। এতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশ ও ভারতের প্রবীণ ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয় নিশ্চিতকারী সাহসী সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। অনুষ্ঠানে রাজনাথ বর্তমান ভারতীয় তরুণদের প্রবীণ যোদ্ধাদের অনুসরণ ও আত্মনির্ভরশীল ভারত গড়ার আহ্বান জানান।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের অবদান উদযাপন করতেই প্রতি বছর দিনটি পালন করে দেশটি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশ ও ভারতের আমন্ত্রিত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দলকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল।

রাজনাথ বলেন, ১৯৭১ সালের বিজয় ছিল ঐতিহাসিক। এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে বিজয়। সেসময় ভারতের জনগণ অত্যাচারের বিপক্ষে, মানবতার পক্ষে কাজ করেছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংঘটিত ওই যুদ্ধে যেসব ভারতীয় প্রাণ হারিয়েছে তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের জাতির জনক ও প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্ব-অবদান ও স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির প্রশংসাও করেন তিনি।

অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার, প্রতিরক্ষা সচিব ড. অজয় কুমার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সিনিয়র বেসামরিক-সামরিক কর্মকর্তারা, প্রবীণদের পরিবার ও বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য