,

যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশিরা বাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশের শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স।

সংস্থাটির ওয়েবসাইটে দক্ষিণ ও মধ্য এশিয়ার ফুলব্রাইট স্কলারশিপ ঘোষণায় বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য ইউএস স্কলার প্রোগ্রাম থেকে বাংলাদেশ সাময়িকভাবে স্থগিত রয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাবে।

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’ এ প্রতি বছর স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক ১৫৫টি দেশের ১ হাজার ৮০০ জন বিদেশি শিক্ষার্থীর জন্য ফুলব্রাইট বৃত্তি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের তরুণ ফ্যাকাল্টি মেম্বার, গবেষণা প্রতিষ্ঠানের জুনিয়র থেকে মিড লেভেলের কর্মকর্তা, এনজিওসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবেদনকারীরা সাধারণত এ স্কলারশিপ পেয়ে থাকে।

মেডিক্যাল সায়েন্স, শিক্ষানীতি, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ফার্মাসি, এমবিএ, অর্থনীতিসহ নানা বিষয়ে আবেদন করা যায়। হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, এমআইটি, জর্জিয়া টেক, ইউনিভার্সিটি অব মিশিগানসহ অনেক বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপ দিয়ে থাকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য