,

বুধবার হাতে সময় নিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বের হওয়ার অনুরোধ পুলিশের

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের রাষ্ট্রপ্রতি রামনাথ কোবিন্দ আগামীকাল বুধবার ঢাকায় আসছেন। সে কারণে কাল রাজধানীতে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তাই এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানাতে আজ মঙ্গলবার জাতীয় সংসদের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএমপি। সেখানেই ডিএমপি কমিশনার এ অনুরোধ জানান।

শফিকুল ইসলাম বলেন, কেউ পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যায় পড়লে ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন। পুলিশ তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চায় পুলিশ। অন্যান্য বছর এই তৎপরতা থাকে ‘ইউনিফর্ম লেড’ (পুলিশি পোশাকে); এবার গোয়েন্দা তৎপরতায় জোর দিয়েছে পুলিশ।

এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি-না কিংবা জঙ্গি হামলার আশঙ্কা আছে কি-না, তা জানতে চান সাংবাদিকরা। জবাবে ডিএমপি কমিশনার বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যু মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।

শফিকুল ইসলাম আরও বলেন, জঙ্গি হামলার আগাম কোনো খবর নেই। জঙ্গিদের কার্যক্রম আকস্মিক। তাই আগাম তথ্য পাওয়া যায় না। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নগরীর আবাসিক হোটেলগুলোয় নিয়মিত অভিযান চলছে বলেও জানান তিনি।

এবারের উৎসবে বিদেশ থেকে কয়েকশ’ অতিথি আসছেন। শফিকুল ইসলাম বলেন, প্যারেড স্কয়ারে ছয়টা গেট খোলা থাকবে সাধারণ মানুষের জন্য। তবে নিরাপত্তা তল্লাশি ছাড়া কেউ ঢুকতে পারবে না। যাতায়াতের সুবিধার জন্য বিলবোর্ডে নির্দেশনা থাকবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য