,

শীতে পানি কম খেলে যেসব রোগ হতে পারে

news-image

স্বাস্থ্য ডেস্ক : আমরা সবাই জানি পানির অপর নাম জীবন। পানির কোন বিকল্প নেই। দীর্ঘদিন পর্যাপ্ত পানি না খেলে শরীরে নানা সমস্যার সৃষ্টি হবে। এবং কিডনি ও লিভারে দেখা দেয় একাধিক মারাত্মক রোগ। বিশেষজ্ঞরা বলেছেন, একজন পুরুষের কমপক্ষে দৈনিক ১০-১২ গ্লাস এবং নারীদের ৮-১০ গ্লাস পানি খাওয়া উচিত।

চলুন জেনে নেই পানি না খেলে যেসব মারাত্মক রোগ হতে পারে –

কোষ্ঠকাঠিন্য ও পাইলস পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস না থাকলে কোষ্ঠকাঠিন্য রোগ হয়। এমনকি একটানা দীর্ঘক্ষণ পানি না খেয়ে থাকলে পাইলস হওয়ার ঝুঁকি থাকে। সে কারণে কোষ্ঠকাঠিন্য ও পাইলস থেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস করতে হবে।

স্মৃতিবিলোপ ও মস্তিষ্কের রোগ হয় গবেষণায় দেখা গেছে, বেশিক্ষণ পানি না খেয়ে থাকার কারণে মুড সুইং, অবসাদগ্রস্ততা, স্মৃতিশক্তি নষ্ট এবং মস্তিষ্কের বিভিন্ন রোগ সৃষ্টি হয়।

মাথা ব্যথা মাথা ব্যথার কারণ হলো অবসাদগ্রস্ততা, দুশ্চিন্তা ও পানি না খাওয়া। অনেকে পানির বদলে কফি অথবা কোকাকোলা খান। এটিও মাথা ব্যথা হওয়ার কারণ হতে পারে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, পর পর দুই থেকে তিন গ্লাস পানি খেতে হবে।

কিডনি ও লিভারের সমস্যা পানি না খেলে কিডনি ও লিভারে বিভিন্ন রোগ হয় এবং শরীরের জন্য ক্ষতিকর টক্সিন ছড়াতে থাকে। অনেক সময় কিডনিতে পাথর জমে। বিশেষজ্ঞরা বলেছেন, কিডনি ও লিভারের রোগ থেকে সুরক্ষা পেতে প্রতিদিন পর্যাপ্ত পানি খেতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য