,

রাজধানীতে ওষুধ ফার্মেসিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় পাঁচটি ওষুধের ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তাদের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে মো. বিল্লাল হোসেনের (৪০) ইসলাম ফার্মেসিকে দুই লাখ ৫০ হাজার টাকা, মো. রাসেল তালুকদারের (৩৫) অনুরাগ ফার্মেসিকে এক লাখ টাকা, মো. শামীম মোল্লার (৩৭) এসএইচ ফার্মেসিকে ৫০ হাজার টাকা, মো. সানোয়ার হোসেন সাগরের (৩৮) বাংলাদেশ ফার্মেসিকে ৩০ হাজার টাকা ও মো. নাজমুল ইসলামের (২৩) নাজ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার র‌্যাব-৪ সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব-৪ এর একটি দল মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় অভিযান চালায়। এসময় পাঁচটি ফার্মেসিতে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই পাঁচটি ফার্মেসিকে সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য