,

ঠিকানা না থাকলে চাকরি হবে না, এটা হতে পারে না’

news-image

‘নিজস্ব প্রতিবেদক : পুলিশ কনস্টেবল পদে মেধা তালিকায় শীর্ষে থেকেও ভূমিহীন হওয়ায় খুলনার মীম আক্তারকে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না জানতে চেয়েছেন হাইকোর্ট। বুধবার (১৫ ডিসেম্বর) আদালত এ বিষয়ে আদেশ দেবেন।

পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সাধারণ নারী কোটায় মেধা তালিকায় প্রথম হন মীম আক্তার। কিন্তু জেলায় জমি না থাকায় তার চাকরি হয়নি। এতে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট।

এসময় আদালত বলেন, ‘ঠিকানা না থাকলে চাকরি হবে না, এটা হতে পারে না। কোথায় তারা উৎসাহ দেবে সেটা না করে নিরুৎসাহিত করছে। এমনটা হতে পারে না।’

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করে আদেশ দেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন আদালত।

পত্রিকার প্রতিবেদন উপস্থাপন করে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। তার সঙ্গে ছিলেন আইনজীবী আনিচুর রহমান।

এর আগে আদালতে গত ১২ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য