,

স্বাধীনতাবিরোধীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতাবিরোধী ও তাদের সন্তানরা বিভিন্ন দেশের পালিয়ে রয়েছেন। সেসব দেশ থেকে সহযোগিতা না পাওয়ায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ১৯৭১ সালে রাজাকার-আলবদররা মিলে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে। যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা চাইনি তাদের সঙ্গে ষড়যন্ত্র করে সূর্যসন্তানদের হত্যা করেছে রাজাকার-আলবদররা। তারাই বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। এখনো যারা দেশের বাইরে পালিয়ে রয়েছেন তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সেখানে পালিয়ে রয়েছে সেসব রাষ্ট্র থেকে সহযোগিতা না করায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ১৯৭১ সালে রাজাকার-আলবদরদের হাতে নিহত হওয়া সব শহীদদের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। বর্তমানে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে বলে জানান তিনি।

অন্যদিকে, ভোর থেকে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হাতে ফুলের তোড়া ও ব্যানার নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছুটে আসছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী সারিবদ্ধভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য