,

ভিকারুননিসার সেই অধ্যক্ষের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার মুকুলের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রিট আবেদন করার বিষয়টি তিনিই জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জানান, শিক্ষা আইন ভঙ্গ করে শিক্ষা ক্যাডারের অধ্যাপক কামরুন নাহারকে ভিকারুননিসায় (বেসরকারি স্কুল ও কলেজ) অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাই তার পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেছি।

রিটে অধ্যক্ষ কামরুন নাহার মুকুলের পদ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে শিক্ষাসচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অধ্যক্ষ কামরুন নাহার মুকুল ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য