,

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্প থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর স্ট্রেইটস টাইমস।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে মাউমেরে শহর থেকে ১শ কিলোমিটার উত্তরে আঘাত হানে। ফ্লোরস সি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার (১১ মাইল)।

প্রাথমিকভাবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থলের এক হাজার কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত উপকূলে সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, এই ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা কম।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে এবং আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

এর আগে ২০০৪ সালে দেশটির সুমাত্রা দ্বীপে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি আছড়ে পড়ে। এতে ওই অঞ্চলে ২ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়।

২০১৮ সালে অপর একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে লম্বোক দ্বীপে। ওই ভূমিকম্পের কয়েক সপ্তাহ পর পর্যন্ত বেশ কয়েকবার আরও কয়েকটি ভূমিকম্প আঘাত হানে। এতে ওই দ্বীপ এবং প্রতিবেশী সামবাওয়ায় ৫৫০ জনের বেশি মানুষ প্রাণ হারায়।

ওই বছরই ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প এবং তারপর সুনামি আঘাত হানে সুলায়েশি দ্বীপের পালু এলাকায়। এতে ৪ হাজার ৩শ জনের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য