,

বাসের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

news-image

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার মদনে পেছন থেকে আসা বাসের ধাক্কায় রিয়াদ হোসেন ভূইয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী রুপক মিয়া আহত হন।

গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিয়াদ হোসেন ভূইয়া মদন উপজেলা শ্রমিক সড়ক পরিবহন শাখার সভাপতি মাজেদুল হক মাজু ভূইয়ার ছেলে। সে মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিয়াদ গতকাল রোববার রাতে মোটরসাইকেল যোগে জাহাঙ্গীরপুর থেকে তার বন্ধু খায়রুল কবিরের ছেলে রুপক মিয়াকে তার চাঁনগাও বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে পৌর সদরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছুলে মদন থেকে ছেড়ে যাওয়া নেত্রকোণাগামী ঐশি এন্টারপ্রাইজ পেছন থেকে তাদেরকে ধাক্কা দেয়। এতে রিয়াদ ও রুপক দু’জনে গুরুতর আহত হয়।

পথচারীরা আহতদের মদন হাসপাতালে নিয়ে আসলে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রিয়াদ ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার রিয়াদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলার শ্রমিক পরিবহন শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান জানিয়েছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদন-নেত্রকোণা সড়কে বাস চলাচল বন্ধ থাকবে।

এদিকে, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম জানান, ‘রোববার রাতে সড়ক দুর্ঘটনায় রিয়াদ নামে এক কলেজ পড়ুয়া ছাত্রে মৃত্যুর খবর শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য