,

ওমিক্রনে মারা যাওয়ার হার কম : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ওমিক্রন নিয়ে এখনো দেশ ভালো আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যদিও দেশে দুইজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো মারা যায়নি কেউ। ওমিক্রনে মারা যাওয়ার হার কম। তবে এটা ছড়ায় বেশি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। বৈঠকে ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে। ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১১ কোটি টিকা দেওয়া হয়েছে। এ মাসে দেড় থেকে দুই কোটি দেওয়া হবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এটা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

তিনি আরও বলেন, যারা ফ্রন্টলাইনে কাজ করেন তারা এবং যারা বয়স্ক তাদেরকে এ মাসের মধ্যে বুস্টার ডোজ দেওয়া হবে। তারা অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাবে। পরে বাকিরা পাবে। এ ছাড়া যারা এখনো টিকা নেননি, তাদেরকে টিকা নেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য