বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭৪ লাখ টাকা আত্মসাৎ, স্ত্রীসহ গ্রেপ্তার ‘জিনের বাদশা’

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরে জিনের বাদশা সেজে ৭৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে রংপুর সদর উপজেলার চৌধুরীপাড়া গ্রাম থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বিষয়টি নিয়ে আজ রোববার দুপুরে রংপুর মহানগর ও জেলা সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আতাউর রহমান। তিনি বলেন, মহানগরীর পশ্চিম বাবুখাঁ এলাকার ব্যবসায়ী মামুনুর রহমানের সঙ্গে ২০০৫ সালে সবুজ মিয়া ও পারভীন বেগমের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হলে সবুজ নিজেকে জিনের বাদশা পরিচয় দেন। তিনি মামুনুরকে অল্পদিনের মধ্যে কোটিপতি হওয়ার লোভ দেখান।

পুলিশ সুপার বলেন, মামুনুরকে বিদেশি ডলার, প্রাচীন ধাতব মুদ্রা, সোনার মূর্তি, মূল্যবান পাথরের মূর্তি সংগ্রহ করে দেওয়ারও আশ্বাস দেন সবুজ। এসব কথার ফাঁদে ফেলে মামুনুরকে দিয়ে ব্যাংক হিসাব খুলে তার স্বাক্ষর করা চেকবই হাতিয়ে নেন। লোভে পড়ে নিজের জমি বিক্রি করে কয়েক দফায় ৭৪ লাখ টাকা দেন ওই ব্যবসায়ী।

দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখলেও গত বছরের ২৭ জুলাই রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামুনুর অর্থ আত্মসাতের মামলা করেন। এরপরই গা ঢাকা দেন ওই দম্পতি। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা