,

সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। সব ক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে।’

আজ রোববার সন্ধ্যায় কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বর মাঠে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত আঞ্চলিক মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১২ ডিসেম্বর কক্সবাজার হানাদার মুক্ত দিবস উদযাপনে ‘বিজয় পথে পথে শিরোনামে, বীর মুক্তিযোদ্ধা আঞ্চলিক মহাসমাবেশের আয়োজন করা হয়।

মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে। সরকার মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা ক্রমান্বয়ে বাড়িয়ে চলছে। শুধু জীবদ্দশায় নয়, একজন মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পরেও তাদের যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছে।

এ সময় মন্ত্রী কক্সবাজার বাহারছড়ার গোলচত্বর মাঠটি মুক্তিযোদ্ধা মাঠ হিসেবে ঘোষণা দেন। এর আগে অনুষ্ঠানে দেশ মাতৃকা রক্ষায় অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাসহ সবাইকে শপথবাক্য পাঠ করান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য