,

ফের জুটি বাঁধছেন বাপ্পি-মিতু

news-image

বিনোদন প্রতিবেদক : চলতি বছর ফেব্রুয়ারিতে ‘যন্ত্রণা’ নামের সিনেমায় প্রথম জুটি বাঁধেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। শুটিং শুরু করেছিলেন মুন্সীগঞ্জে। এর কিছুদিন পর শুরু হয় লকডাউন; সেটা শেষ হওয়ার পরপরই সেপ্টেম্বরে মাঝামাঝিতে কাজী হায়াতের ‘জয় বাংলা’ শিরোনামের আরও একটি সিনেমায় জুটিবদ্ধ হন তারা। এর দু’মাস না পেরোতেই নতুন খবর দিলেন বাপ্পি।

এই নায়ক জানালেন, আবারও তারা জুটি হিসেবে আসছেন। নতুন ছবির নাম ‘কুস্তিগীর’। এটি পরিচালনা করবেন শাহীন সুমন। এর মাধ্যমে আট বছর পর এই নির্মাতার সিনেমায় যুক্ত হলেন তিনি।

এর আগে ২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়েই পর্দায় অভিষেক ঘটে বাপ্পির।

বাপ্পি চৌধুরী বলেন, ‘শাহীন সুমন ভাইয়ের ছবি দিয়ে আমার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু। তিনি গুণী একজন নির্মাতা। আমরা জুটি হয়ে পরপর তিনটি ছবিতে কাজ করি। মাঝে বিভিন্ন কারণে আমাদের একসঙ্গে কাজ করা হয়নি। আবারও তার সঙ্গে কাজ করতে পারছি- এটা আমার জন্য বিশেষ কিছু। শাহীন ভাই আমার জন্য সবসময়ই লাকি চ্যাম্প। আশা করি, এবারও ভালো কিছু হবে।’

এদিকে, গতকাল শনিবার সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জাহারা মিতু। তবে বাপ্পি আমেরিকায় থাকায় আপাতত চুক্তি স্বাক্ষর হয়নি। আর নতুন সিনেমা ‘কুস্তিগীর’র শুটিং আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য