,

দুধ দিয়ে গোসল করলেন নবনির্বাচিত চেয়ারম্যান

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় তৃতীয় ধাপে নবগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিপুল ভোটে জয় পাওয়ার পর গাজী হাসান আল মেহেদী সুহাসকে দুধ দিয়ে গোসল করালেন তার সমর্থকরা।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেলের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

নবগ্রাম ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি গাজী হাবিবুর রহমান মুন্নু গাজীর ছেলে এছাড়া তিনি ওই ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

জানা যায়, গত রোববার (২৮ নভেম্বর) নবগ্রাম ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগ (নৌকা প্রতীক) প্রার্থী গাজী হাসান আল মেহেদি সুহাস। তিনি ৯ হাজার ৭৩০ ভোট পেয়ে নির্বাচীত হয়েছিলেন।

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্র্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) রাকিব হোসেন ফরহাদ পেয়েছেন ১ হাজার ৬৯২ ভোট।

সদর উপজেলার নবগ্রাম ইউপিতে নবনির্বাচিত চেয়ারম্যান গাজী হাসান বলেন, আমাদের গ্রামের আফাজ কাকার স্ত্রী (৭০) বয়সের এক নারী মানত করেছিলেন, যে আমি বিজয়ী হলে তিনি আমাকে দুধ দিয়ে গোসল করাবেন এবং রোজা রাখবেন। তাই তিনি শনিবার সকালে দিকে আমাকে গোসল করান এবং মাগরিবের আজানের পর ইফতার করেন। আমি তাদের এ ভালোবাসার মর্যাদা যেন রাখতে পারি এবং মানুষের সেবা করতে পারি সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য