,

হার্টে ফের ব্লক, অস্ত্রোপচার লাগবে কাজী হায়াতের

news-image

বিনোদন প্রতিবেদক : অসুস্থ বোধ করায় গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশবরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। তার একদিন পরই বাসায় ফিরেছেন। তবে জানালেন, তার হৃদযন্ত্রে আবারও ব্লক ধরা পড়েছে। এটা এতটাই যে, ওপেন হার্ট সার্জারি করতে হবে তাকে। আর চলতি মাসের শেষ দিকেই দেশেই অস্ত্রোপচার করাবেন তিনি।

গুণী এই নির্মাতা বলেন, ‘ডাক্তাররা বলেছেন ওপেন হার্ট সার্জারিটা খুব জরুরি হয়ে পড়েছে। যে ডাক্তার অপারেশন করবেন তিনি কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছেন। তাই একটু সময় লাগছে। নইলে দ্রুতই এটা করাতাম।’

এর আগে গত বৃহস্পতিবার তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফও একই শঙ্কার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, ‌‘বাবা অষ্টমবারের মতো এনজিওগ্রাম করতে হাসপাতালে গেছেন। তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। তার শরীরে এখন পর্যন্ত আটটি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর।’

২০০৫ সালে একই অপারেশন হয়েছিল কাজী হায়াতের। এরপর যুক্তরাষ্ট্রেও হার্টে রিং পরানো হয়েছিল তার। আর চলতি বছর মার্চে করোনায় আক্রান্ত হলে আইসিইউতে রাখতে হয়েছিল বর্ষীয়ান এই নির্মাতা ও অভিনেতাকে। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য