,

আমরা আ.লীগ-বিএনপি করোরই দালালি করি না : চরমোনাই পীর

news-image

বরিশাল ব্যুরো : শনিবার চরমোনাই বার্ষিক মাহফিলে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা আওয়ামী লীগ বা বিএনপি কারোরই দালালি করে না বলে মন্তব্য করেছেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেছেন, ‘অনেকে বলেন আমরা আওয়ামী লীগের দালালি করি। কিন্তু তাদের জেনে রাখা দরকার আমরা আওয়ামী লীগ-বিএনপি কোনো দলেরই দালালি করি না বরং ইসলামকে বিজয়ের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাজনীতি করি।’ এজন্য ইসলামকে বিজয়ী করার আন্দোলনে বাংলাদেশের ওলামা কেরামদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

আজ শনিবার বেলা ১১টায় চরমোনাই বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন ইসলামী আন্দোলন আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, ইসলামী আইনজীবী ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট লুৎফর রহমান শেখ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, বিএনপি নির্বাচনে না যাওয়ার বুলি আওড়ালেও সংসদে প্রতিনিধিত্ব করছে। আবার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন না করলেও তাদের নেতাদের মাঠে নামিয়ে দিয়েছে। এর মাধ্যমে বিএনপির স্ববিরোধী ও বর্ণচোরা রাজনীতি প্রকাশ পাচ্ছে।

তারা আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করব, কিন্তু বিএনপির ফাঁদে পা দেব না। কারণ আজ আওয়ামী লীগ যা করছে, বিএনপি অতীতে এর চেয়ে মোটেও কম করেনি। তাদের অতীত অপরাধের প্রায়শ্চিত্তের জন্য তওবা করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

আগামীকাল রোববার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শেষ হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড